ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ ধরা পড়ল চোরাকারবারি

বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ ধরা পড়ল চোরাকারবারি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক নবপ্রকাশ

ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএনের টহল দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব সোনা দেশে আনা হতো। তারা পরস্পর যোগসাজশে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সোনা নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, “বিমানবন্দর এলাকার সার্বিক নিরাপত্তায় এপিবিএন কোনো ধরনের আপস করবে না। সোনা ও মাদক চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক অপতৎপরতা রুখতে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে