মধ্যপ্রাচ্যের সংকটসহ আন্তর্জাতিক নানা কারণে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে দেশের মুদ্রাবাজারে। তবে আজকের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন ডলারের দাম কিছুটা কমেছে। বর্তমানে বাজারে প্রতি ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৪৭ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মুদ্রাবাজারে বেশিরভাগ প্রধান বৈদেশিক মুদ্রার দাম কমেছে। দরপতনের এই তালিকায় রয়েছে ইউরো, গ্রেট ব্রিটেন পাউন্ড (জিবিপি), অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও চীনা ইউয়ান। তবে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে।
ব্যাংকগুলোর ঘোষিত হারের তুলনায় সাধারণত খোলাবাজারে বা কার্ব মার্কেটে বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হয়। অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার এই ধারাবাহিক ওঠানামার ওপর দেশের আমদানি-রপ্তানি ও সার্বিক ব্যবসা-বাণিজ্যের খরচ সরাসরি নির্ভর করে।
