ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাসাবোর ঝুট গুদামে আগুন: লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাসাবোর ঝুট গুদামে আগুন: লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর বাসাবোতে একটি ঝুট তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের কাছে ১১টা ৫৮ মিনিটে সংবাদ আসে বাসাবোতে ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আসেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে