ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাণিজ্যমন্ত্রী: বিনিয়োগে গতি আনতে প্রশাসনিক প্রক্রিয়ার সহজীকরণ জরুরি

বাণিজ্যমন্ত্রী: বিনিয়োগে গতি আনতে প্রশাসনিক প্রক্রিয়ার সহজীকরণ জরুরি

নবপ্রকাশ ডেস্ক:

দেশে নতুন ব্যবসা পরিচালনা ও বিদেশি বিনিয়োগ কার্যক্রমকে আরও দ্রুত, সহজ এবং আকর্ষণীয় করে তুলতে প্রশাসনিক লালফিতার জটিলতা কমানো এবং সরকারি সেবাসমূহকে আরও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণবিষয়ক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই তাগিদ দেন।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধন, প্রয়োজনীয় আইনি অনুমোদন গ্রহণ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সেবা পাওয়ার বিদ্যমান প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়। বৈঠকে অপ্রয়োজনীয় প্রশাসনিক ধাপ বাদ দেওয়া, সেবা প্রক্রিয়াকরণের সময়সীমা কমিয়ে আনা এবং দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য একটি ব্যবহারবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে জোর আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতা দূর করা সম্ভব হলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক পরিসর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সহজ হবে।” এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ নির্দেশ দেন।

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ব্যবসা ও বিনিয়োগ-সংক্রান্ত সকল প্রকার সেবা পর্যায়ক্রমে একটি একক ও সমন্বিত সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে। এর মাধ্যমে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা, দ্রুত গতিশীলতা এবং পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি), ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ), বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সংস্থাগুলোর চলমান বিভিন্ন উদ্যোগ, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা প্রদানের মান উন্নত করার কৌশলগত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে