ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাড়ছে বিদেশিদের শেয়ার ক্রয়

বাড়ছে বিদেশিদের শেয়ার ক্রয়

নবপ্রকাশ ডেস্ক:

দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রবণতা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২৫০ কোটি টাকার শেয়ার কিনেছেন। একই সময়ে তারা ১৮০ কোটি টাকার শেয়ার বিক্রি করায় বিদেশি বিনিয়োগের নিট স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি টাকা।

সেপ্টেম্বরের ১৬টি কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসেই বিক্রির চেয়ে শেয়ার কেনার হার বেশি ছিল। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি বিনিয়োগকারীদের এমন ধারাবাহিক ইতিবাচক মনোভাব দেশের শেয়ারবাজারের প্রতি তাদের আস্থার পুনর্জাগরণকে নির্দেশ করছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে জানা যায়, চলতি বছরের মে মাসে বিদেশিদের মোট লেনদেন নেমে এসেছিল মাত্র ৭৩ কোটি ৯২ লাখ টাকায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জুনে প্রায় ৫৪০ কোটি এবং জুলাইয়ে ৫২৩ কোটি টাকার লেনদেন করেন তারা। আগস্টে লেনদেন কিছুটা কমে ৩১৮ কোটি টাকায় নামলেও সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনেই তা আবারও ৪০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে