ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘বয়স যেন দুধভাত’, জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা

‘বয়স যেন দুধভাত’, জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা

অভিনয়গুণে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি রূপ আর লাবণ্যে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সের হিসাব যেন তার কাছে নিতান্তই তুচ্ছ।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি স্থিরচিত্রে আবারও মুগ্ধতা ছড়িয়ে যেন প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত!

 

স্নিগ্ধ গোলাপি পোশাকে, মুখে মিষ্টি হাসি—নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে হাসির পেছনের এক মজার বিষয়ও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, সব হাসির জন্য যে আগাম পরিকল্পনা করতে হয়, এমন নয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি স্থিরচিত্রে আবারও মুগ্ধতা ছড়িয়ে যেন প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত!

 

স্নিগ্ধ গোলাপি পোশাকে, মুখে মিষ্টি হাসি—নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে হাসির পেছনের এক মজার বিষয়ও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, সব হাসির জন্য যে আগাম পরিকল্পনা করতে হয়, এমন নয়।অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনাই ছিল না। অভিনেত্রীর এমন কথার সঙ্গে একমত পোষণ করেছেন এক ভক্ত। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

 

জয়ার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আর মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে ঠিকই, তবে ছবিগুলো ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তার চিরসবুজ রূপ নিয়ে।নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ আবার তাকে তিন প্রজন্মের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন জয়া। কখনো নতুন সাজে, কখনো ব্যক্তিজীবনের টুকরো গল্পে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। দুই বাংলার অভিনয়জগৎ ঘিরে ব্যস্ততার ফাঁকে অবসর কাটে বাড়ির বাগান পরিচর্যা আর পোষ্যদের সঙ্গে।অভিনয়েও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে তাকে। কিছুদিন আগে ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর সিনেমাটি প্রশংসাও কুড়িয়েছে। সব মিলিয়ে, অভিনয় থেকে ব্যক্তিজীবন—সবখানেই নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন জয়া আহসান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে