ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ফেনীতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

ফেনীতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

 

সংবাদদাতা ফেনী:

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগৈড়র বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আফতাহি হোসেন তাহি (২০) ও স্থানীয় ছাত্রদল নেতা মো. জাবেদ (২৩) আহত হন। দুর্বৃত্তরা আফতাহি হোসেনের পিঠে ছুরিকাঘাত করে।

ছাত্রদল নেতা আফতাহি হোসেন ফেনী সদর উপজেলার পৌরসভার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। অপরজন জাবেদ সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড়র এলাকার দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ১২টার দিকে আফতাহি ও জাবেদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় আফতাহিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আর আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রোকন উদ দৌলা বলেন, ‘পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় মো. আফতাহি হোসেন তাহি নামের এক যুবক রাতে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি তখন অস্থিতিশীল অবস্থায় ছিলেন। পরে তাকে স্থিতিশীল করা হয়। হাসপাতাল থেকে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রামে চিকিৎসাধীন মো. আফতাহি হোসেন তাহির সঙ্গে থাকা সদর উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন, ছাত্রদল নেতা আফতাহি ও জাবেদের ওপর হামলায় নেতৃত্ব দেন খুরশিদ ও মারুফ নামের দুই তরুণ। তাঁরা একটি প্রভাবশালী চক্রের সঙ্গে জড়িত। এই চক্র পাঁচগাছিয়া এলাকায় মাদক ও মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মাদক সেবন ও মাটি ব্যবসায় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে তাহি ও তার সহযোগিদের ওপর ছুরি নিয়ে হামলা করে। হামলাকারীদের কোনো দলীয় রাজনৈতিক পরিচয় নেই।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে