ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পুলিশ সোর্স সেজে প্রতারণা, পল্টনে আটক ১

পুলিশ সোর্স সেজে প্রতারণা, পল্টনে আটক ১

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) পল্টন এলাকায় অভিযান চালিয়ে নজির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তারের পর নজির হোসেনকে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নজির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতকেন্দ্রিক বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।নিয়াজ মেহেদী আরও বলেন, নজির মামলায় সহায়তা, জামিন করিয়ে দেওয়া, সাজা কমিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসামিদের স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে