ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নিরাপদ আদাবর ও মোহাম্মদপুরের দাবিতে মানববন্ধন

নিরাপদ আদাবর ও মোহাম্মদপুরের দাবিতে মানববন্ধন

নিরাপদ আদাবর ও মোহাম্মদপুরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে আদাবর থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতারা কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে আসছে। ফলে সেই রাজনৈতিক ছত্রছায়ায় তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, অপরাধপ্রবণ এলাকা হলেও এ অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল তুলনামূলক কম। মানববন্ধনে মোহাম্মদপুর ও আদাবর থানায় পুলিশ সদস্য বৃদ্ধি, টহল জোরদার এবং সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ বিভিন্ন দাবি জানানো হয়।

পাশাপাশি অপরাধ দমনে শুধু বল প্রয়োগ না করে অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের পুনর্বাসনে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে