ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » নিখোঁজের একদিন পর তোষকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর তোষকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে রাস্তায় ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় শ্বশুরবাড়ি সাজেদা মঞ্জিলে বসবাস করতেন। মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম ও বুক’ নামে একটি দোকানে তিনি বিকাশ ও ফ্যাক্সিলোডের ব্যবসা করতেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জন মো. কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল আটটায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মোতালেব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তোষকে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মোতালেবের মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে পেঁচিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।’

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে