ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নানা পাটেকরের শেষ কথা: মৃত্যুর ৪ দিন আগে…

নানা পাটেকরের শেষ কথা: মৃত্যুর ৪ দিন আগে…

বিনোদন ডেস্ক:

বলিউডের কিংবদন্তি ও দাপুটে অভিনেতা নানা পাটেকারের আকস্মিক প্রয়াণে পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর মাত্র চার দিন আগে গোয়ায় এক অনুষ্ঠানে জীবনের শেষ প্রকাশ্য উপস্থিতিতে নিজের প্রয়াণ ও জীবনের চূড়ান্ত পরিণতি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

গত রবিবার (৪ অক্টোবর) গোয়ার দোনা পাওলায় তাজ সিদাদে দে গোয়ায় সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। সেখানেই বক্তব্য দেওয়ার সময় নশ্বর জীবনের অমোঘ সত্যি স্মরণ করে তিনি বলেছিলেন, “আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। আমি জানি না, আগামীকাল আমি আর এখানে বেঁচে থাকব কি না।”

মৃত্যু ও জীবনের হিসাব নিয়ে কথা বলতে গিয়ে এই গুণী অভিনেতা আরও বলেন, “প্রত্যেক মানুষের জীবনই শেষ পর্যন্ত সেই এক নির্দিষ্ট পরিণতিতেই পৌঁছাবে। তবে সেই বিদায়ের আগে নিজেকে একটি প্রশ্নই করা উচিত—আমি জীবনে যা যা করতে চেয়েছিলাম, তা কি সত্যি করতে পেরেছি?” উক্ত অনুষ্ঠানে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের অসামান্য কাজ ও রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানের ঠিক চার দিন পর বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে তিনি হঠাৎ গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর (CPR) দিয়ে সচল করার প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নানা পাটেকর।

দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘আব তাক ছাপ্পান’, ‘রাজনীতি’সহ অসংখ্য চলচ্চিত্রে কালজয়ী অভিনয় দিয়ে কয়েক প্রজন্মকে মুগ্ধ করেছেন নানা পাটেকর। গম্ভীর ও ডায়ালগনির্ভর তীব্র চরিত্রগুলোর পাশাপাশি ‘ওয়েলকাম’ সিনেমার ‘উদয় শেঠি’র মতো কমেডি চরিত্রেও তিনি ছিলেন অনন্য। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সফল এই তারকা ২০১৩ সালে ভারত সরকারের সম্মানজনক ‘পদ্মশ্রী’ খিতাবে ভূষিত হন। তাঁর এই অমূল্য জীবনদর্শন ও প্রস্থান ভক্ত ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে এক গভীর বেদনার ছাপ রেখে গেল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে