ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নাটকীয় অভিযানে মিরপুরে জিম্মি কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী

নাটকীয় অভিযানে মিরপুরে জিম্মি কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এসময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ট্রাফিক পল্লবী থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন পুলিশ সদস্য। এসময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশাটির কাছে গিয়ে পুলিশ সদস্য মোহাম্মদ রাব্বিকে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য তিন ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে