ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

নিউজ ডেস্ক || ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় সীমিত থাকায় ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করেন এবং সময় বাড়ানোর দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে