ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » দেশের বাজারে সোনার দামের সর্বশেষ আপডেট

দেশের বাজারে সোনার দামের সর্বশেষ আপডেট

নবপ্রকাশ ডেস্ক:

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশ্ববাজারের দামের সামঞ্জস্য রেখে স্বর্ণালঙ্কারের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) থেকে কার্যকর হওয়া এ নতুন দর অপরিবর্তিত রেখে আজ বুধবারও (১৪ অক্টোবর) বিক্রি হচ্ছে মূল্যবান এই অলংকার।

বাজুস ঘোষিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ বিভিন্ন ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট: প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও সংশোধন এনেছে বাজুস। ভ্যাটসহ মানভেদে প্রতি ভরি রুপার পরিবর্তিত নতুন দর—

  • ২২ ক্যারেট: ১১৭ টাকা কমে প্রতি ভরি ৪ হাজার ১১৬ টাকা।

  • ২১ ক্যারেট: ১৭৫ টাকা কমে প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা।

  • ১৮ ক্যারেট: ১১৬ টাকা কমে প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা।

  • সনাতন পদ্ধতি: ৫৯ টাকা কমে প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজুস নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। জুয়েলার্স মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত দরপত্র মেনেই ক্রেতাদের কাছে স্বর্ণ ও রুপালঙ্কার বিক্রি করতে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে