ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডিপিএমে জ্বালানি তেল কেনা স্থগিত করল বিপিসি

ডিপিএমে জ্বালানি তেল কেনা স্থগিত করল বিপিসি

নবপ্রকাশ ডেস্ক:

প্রচলিত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমেই জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়ায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তেল কেনার প্রস্তাব গ্রহণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ডিপিএম পদ্ধতিতে আর কোনো প্রস্তাব না পাঠাতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

গত ২৭ সেপ্টেম্বর বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাব মোকাবিলা করে দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে জরুরি ভিত্তিতে ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব নেওয়া হচ্ছিল।

তবে বর্তমান বাজার ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, বিপিসির নিজস্ব প্রচলিত ও উন্মুক্ত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমেই দেশে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। ফলে ডিপিএম পদ্ধতিতে নতুন করে তেল কেনার বিশেষ প্রয়োজন বা উপযোগিতা বর্তমানে কমে গেছে।

সার্বিক দিক বিবেচনায় রেখে বিপিসি স্পষ্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান যেন ডিপিএম পদ্ধতিতে নতুন কোনো জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব জমা না দেয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে