ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জিএমপি সদর থানার ওসি ও টিমকে পুলিশ কমিশনারের পুরস্কার প্রদান

জিএমপি সদর থানার ওসি ও টিমকে পুলিশ কমিশনারের পুরস্কার প্রদান

মোঃ আকরাম হোসেন গাজীপুর: জোড়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারে সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার চৌকস টিমকে পুরস্কৃত করেছেন জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার।

রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওসি আমিনুল ইসলামসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

জিএমপি সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। ওসি মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সাহসিকতা, পেশাদারিত্ব এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার সদর থানার ওসি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে