ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষে’পণা’স্ত্র হাম’লা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষে’পণা’স্ত্র হাম’লা

জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি এবং মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সদরদপ্তর লক্ষ্য করে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে নির্ধারিত পথ অমান্য করে অবৈধ রুটে অনুপ্রবেশকারী তিনটি তেলবাহী ট্যাংকার ও জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে তারা।

বুধবার ভোরে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধারা জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ও সেন্টকমের কমান্ড সেন্টার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিবৃতিতে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি এবং স্বার্থের পরিপন্থী অবৈধ ও বৈরী কর্মকাণ্ড যতদিন অব্যাহত থাকবে, তেহরানের পক্ষ থেকেও প্রতিরোধ ও জবাব দেওয়া সমানভাবে চলবে। মার্কিন কর্মকর্তাদের এসব অবৈধ হস্তক্ষেপ ও হুমকি অবিলম্বে বন্ধ করতে হবে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকেই যুক্তরাষ্ট্র বহুবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করে আসছে।

এছাড়া গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ রাখার স্পষ্ট নির্দেশনা থাকলেও ওয়াশিংটন তা বারবার লঙ্ঘন করেছে। ওই সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য নির্দিষ্ট সামুদ্রিক পথ নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই নির্ধারিত পথ এড়িয়ে অবৈধ ও অনিরাপদ পথে অনুপ্রবেশকারী জাহাজগুলোকে প্রহরা বা এসকর্ট দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে।

বুধবার পৃথক আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন উসকানিতে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখার দায়ে হরমুজ প্রণালি থেকে তিনটি তেলবাহী ট্যাংকারকে থামিয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে চলাচলকারী জাহাজের ওপর মার্কিন সেনাবাহিনীর যেকোনো অবৈধ হস্তক্ষেপ ও উসকানি কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তা কোনোভাবেই জবাবহীন থাকবে না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে