ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন পেলেন রেজানুর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন পেলেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করেছে সরকার।

শনিবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (উচ্চতর নিয়োগ-১ শাখা) কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. রেজানুর রহমান (পরিচিতি নম্বর: ৬৪৫৩), যিনি বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (উচ্চতর নিয়োগ-১) জেতী প্রু। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে