ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরী, বাড়ছে পরিবারিক উদ্বেগ

চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরী, বাড়ছে পরিবারিক উদ্বেগ

নবপ্রকাশ ডেস্ক:

আশির দশকের বিশিষ্ট কবি ও নাটকের জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে তিনি অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতায় ভুগছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চললেও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার খরচ চালানো পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কবি ও অভিনেতার চিকিৎসায় সহায়তার হাত বাড়াতে সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনের স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে।

নূরুল আলম আতিকের ‘বিজন মানুষ’ নাটক দিয়ে অভিনয় শুরু করলেও মোস্তফা সরয়ার ফারুকীর ‘সিক্সটি নাইন’ ধারাবাহিকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান রিফাত চৌধুরী। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘ব্যাচেলর’ সিনেমাসহ ‘হাউসফুল’, ‘৪২০’, ‘ক্যারাম’-এর মতো প্রায় পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন।

অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চায় যুক্ত রিফাত চৌধুরীর ১৯৮৪ সালে প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর মোট ২৯টি বই প্রকাশিত হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে