ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’ ১০ দেশে শীর্ষে টিজার

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’ ১০ দেশে শীর্ষে টিজার

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান মানেই নতুন কোনো চমক। তবে এবার সেই চমক শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। মুক্তির মাত্র তিন দিনেই শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার টিজার বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১০টি দেশে এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে রাজত্ব করছে ৮০ সেকেন্ডের এই ঝলক। ‘রকস্টার’-এর টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়। বাংলাদেশে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ের ১ নম্বরে উঠে আসে মুক্তির প্রথম দিনেই। তবে চমকপ্রদ তথ্য হলো, প্রবাসীদের বিপুল আগ্রহে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও এটি দাপট দেখাচ্ছে।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী,সৌদি আরবে ১ নম্বরে ট্রেন্ড করছে ‘রকস্টার’ টিজার। এছাড়া ওমানে ৫, কাতারে ৭, কুয়েতে ৯ এবং মালয়েশিয়ায় ১০ নম্বরে অবস্থান করছে এটি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ১৩, সিঙ্গাপুরে ১৪, ভারতে ১৬ এবং ইতালিতে ২০ নম্বরে ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই টিজার।

 

টিজারে শাকিব খানের নতুন লুক এবং ‘স্টাইলিশ মিউজিশিয়ান ভাইব’ দেখে মুগ্ধ দেশি-বিদেশি ফিল্ম ক্রিটিকরা। ৮-১০ কোটি বাজেটের সিনেমা হলেও এর মেকিং দেখে অনেকে বলিউডের শতকোটি বাজেটের সিনেমার সাথে তুলনা করছেন। বিশেষ করে শাকিবের পরিবর্তন বা ‘নিউ শাকিব খান’ অবতারকে আন্তর্জাতিক মানের বলে অভিহিত করছেন দর্শকরা।

 

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশি সিনেমার জনপ্রিয়তা বাড়ার এটি একটি বড় ইতিবাচক ইঙ্গিত। বড় ক্যানভাস, আধুনিক গল্প আর স্টাইলিশ মেকিংয়ের জন্য দর্শকরা যে মুখিয়ে ছিলেন, ‘রকস্টার’-এর এই হাইপ তারই প্রমাণ। এখন দেখার বিষয়, পূর্ণাঙ্গ সিনেমাটি মুক্তির পর দর্শকদের এই আকাশচুম্বী প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। আজমান রুশো পরিচালিত ও সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খানসহ একঝাঁক তারকা শিল্পী।

 

প্রবাসী দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে দেশের বাইরেও বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে ‘রকস্টার’।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে