ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গ্রেপ্তার যুবলীগ নেতা রাজীব

গ্রেপ্তার যুবলীগ নেতা রাজীব

নবপ্রকাশ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং সাম্প্রতিক সময়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা মুহাম্মদ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর সিটিলেন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সাভারের সাবেক কাউন্সিলর ও কৃষকলীগ নেতা আয়নাল হক গেদুর ছেলে।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি করে হত্যার ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ এবং নাশকতার পরিকল্পনায় রাজীবের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাজীবের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। রাজীবের দেওয়া তথ্যসমূহ যাচাই-বাছাই করে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে