ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে হাজী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে হাজী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আকরাম হোসেন গাজীপুর: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে রবিবার (১৯ জুলাই) গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

গাজীপুর সোসাইটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, বশির আহমেদ বাচ্চু ও এম খালেক আকন্দ প্রমুখ।

সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার সহস্রাধিক হাজী যোগ দেন। সমাবেশের শেষে গাজীপুর সোসাইটির পক্ষ থেকে হাজীদের আপ্যায়ন করা হয় এবং তাঁদের বিশেষ উপহার প্রদান করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে