ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে বাবার সঙ্গে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে নিখোঁজ শিশু ওয়াসিক

গাজীপুরে বাবার সঙ্গে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে নিখোঁজ শিশু ওয়াসিক

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের পলাসোনা নদীর ঘাটে বাবার সঙ্গে বেড়াতে এসে নৌকা থেকে নদীতে পড়ে মো. ওয়াসিক রিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওয়াসিক রিয়ান তার বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে বেড়াতে আসে। নৌকা ভ্রমণ শেষে ঘাটে নামার সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশু ওয়াসিক রিয়ান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার সাহিদের ছেলে। বর্তমানে তার পরিবার গাজীপুর মহানগরীর বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শিশুটির স্বজনরা নদীর তীরে অবস্থান করে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে উদ্ধার অভিযানের অগ্রগতির অপেক্ষা করছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সিরাজ উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি টহল বোট পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে