ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » খেলার মাঠে ফেরার লড়াই: কেমন আছেন জামাল মুসিয়ালা?

খেলার মাঠে ফেরার লড়াই: কেমন আছেন জামাল মুসিয়ালা?

আরবি লাইপজিগের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে সংজ্ঞা হারিয়ে ফেলেন জামাল মুসিয়ালা। মাটিতে লুটিয়ে পড়ার আগেই তাকে ধরে ফেলেন সতীর্থ ইসমাইল সাইবারি। পরবর্তীতে মাঠ ছাড়তে বাধ্য হন এই জার্মান ফরোয়ার্ড।

শনিবার রেকর্ড ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও অতিরিক্ত দাবদাহের মধ্যেই এমনটা ঘটেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকের শিকার হন মুসিয়ালা। বায়ার্নের হয়ে জয় নিশ্চিত করা গোলের ঠিক কয়েক মিনিট পরেই কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। বিষয়টি দ্রুত চোখে পড়ে নতুন সতীর্থ সাইবারির, তিনি তৎক্ষণাৎ সাহায্যে এগিয়ে আসেন।

সাইবারি ও জশুয়া কিমিখ মিলে মুসিয়ালাকে সামলে নিয়ে আলতোভাবে ঘাসের ওপর শুইয়ে দেন। তাৎক্ষণিকভাবে মেডিকেল স্টাফরা জরুরি চিকিৎসা সেবা দেন তাকে।

স্বস্তির বিষয়, প্রাথমিক চিকিৎসা শেষে উঠে দাঁড়ান মুসিয়ালা। পরবর্তীতে মেডিকেল টিমের সাথে হেঁটে মাঠ ত্যাগ করেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলার সময় মুসিয়ালার শারীরিক অবস্থার আপডেট দেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল। তিনি বলেন, ‘সবচেয়ে বড় এবং স্বস্তির বিষয় হলো, সে এখন ভালো আছে!’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে