ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ১২৯৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ১২৯৩

নবপ্রকাশ ডেস্ক:

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা রুখতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারাবাহিক অভিযানে ৩ দফায় মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করা হয়।

সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত বুধবার রাতে প্রথম দফার অভিযানে ৬২৪ জন এবং শনিবার রাতে দ্বিতীয় দফায় ২৫৪ জনকে আটক করা হয়। প্রথম দফায় আটক ব্যক্তিদের মধ্যে ৪৫১ জনকে এবং দ্বিতীয় দফায় ১৪৬ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ ৪১৫ জনের ক্ষেত্রে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এই আটকাদেশ দেওয়া হয়। এতে জেলাজুড়ে স্বস্তি ফিরেছে এবং অপরাধপ্রবণতা কমে আসছে। কিশোরদের অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে