ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: গ্রেফতার আরও ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: গ্রেফতার আরও ৩৭৯

নবপ্রকাশ ডেস্ক:

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কুমিল্লাজুড়ে চলমান বিশেষ অভিযানে আরও ৩৭৯ জন কিশোর ও বখাটে যুবককে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত এ চিরুনি অভিযান পরিচালনা করে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের সরাসরি নির্দেশনায় নগরীসহ সমগ্র জেলার যেসব পয়েন্টে বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের আনাগোনা ও উৎপাত বেশি, সেসব স্পট চিহ্নিত করে রেট দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি তদারকি করেন। আটককৃত ৩৭৯ জনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিয়ে বিগত তিন দিনে কুমিল্লায় পরিচালিত ধারাবাহিক অভিযানে ১৮টি থানা এলাকা থেকে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করল আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬১৯ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকায় ও বয়স বিবেচনা করে মুচলেকা দিয়ে ৬৭৪ জনকে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশের জিম্মা থেকে ছাড়া পাওয়াদের একটি বড় অংশই শিক্ষার্থী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জনমনে স্বস্তি ফেরাতে ও কুমিল্লা জেলাকে কিশোর গ্যাংমুক্ত না করা পর্যন্ত এই বিশেষ দমন অভিযান অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে