ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এশিয়া-প্যাসিফিকের শীর্ষ পদে স্পিকার হাফিজ উদ্দিন: বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব

এশিয়া-প্যাসিফিকের শীর্ষ পদে স্পিকার হাফিজ উদ্দিন: বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব

নবপ্রকাশ ডেস্ক:

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব ভার গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে বিশ্বের ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে বৈশ্বিক সংসদীয় ফোরামে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিত্ব ও কূটনৈতিক সমন্বয়ে আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ পাবে।

এর আগে, ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে রোববার (৪ অক্টোবর) তানজানিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে