ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার তাগিদ মাউশির

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার তাগিদ মাউশির

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার বিল দ্রুত অনলাইনে জমা দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি জোর তাগিদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

 

মঙ্গলবার (১২ মে) দেশের সব স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার (মে-২০২৬) উৎসব ভাতার বিল অনলাইনে দাখিলের জন্য গত ৭ মে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার ধারাবাহিকতায় পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, আগামী ১৩ মে’র মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের উৎসব ভাতার বিল অনলাইনে জমা দিতে হবে।

 

মাউশি আরও জানিয়েছে, পূর্বে জারিকৃত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়সীমার মধ্যে উৎসব ভাতার বিল অনলাইনে জমা দিতে ব্যর্থ হলে তার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। ঈদুল আজহা সামনে রেখে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে