ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » এক্সপ্রেসওয়ে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

এক্সপ্রেসওয়ে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অর্থায়ন দ্রুত সুসংহত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে একটি চীনা প্রতিনিধিদল। প্রকল্পটিতে বিকল্প ঋণদাতা হিসেবে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সেতু ভবনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক পর্যালোচনা বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৈঠকে সেতু সচিব প্রকল্পের সার্বিক অর্থায়ন ও নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) প্রতিনিধিরা দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা তুলে ধরেন। সচিব আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুততম সময়ে টোল প্লাজাগুলোতে আরএফআইডি ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর আহ্বান জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্পের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে অতিরিক্ত জনবল নিয়োজিত করার তাগিদ দেওয়া হয়। ঢাকাবাসী যাতে দ্রুত এর সুফল পান, সে লক্ষ্যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আরও গতিশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে