ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এক অতিরিক্ত ও দুই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

এক অতিরিক্ত ও দুই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

 নবপ্রকাশ ডেস্ক:

প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব কাজী মোখলেছুর রহমানকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মানিকহার রহমান এবং ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই-৩) প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীরকেও তাদের বর্তমান পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে