ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » উল্টো পথে গিয়ে বিপাকে বিমানমন্ত্রী, পুলিশের মামলা

উল্টো পথে গিয়ে বিপাকে বিমানমন্ত্রী, পুলিশের মামলা

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সিগন্যাল মেনে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

আইন ভঙ্গের বিষয়টি নজরে আসামাত্রই সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি অবগত করা হয় এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তার গাড়িতে দুই মামলায় মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম এবং নজিরবিহীন। এর আগে যানজট এড়াতে বা দ্রুত পৌঁছাতে অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টোপথে চললেও এবার কঠোরভাবে আইন প্রয়োগ করা হল।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে