ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি

ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি

ইরান বিশ্বের কাছে নিজেদের একটি ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্যের কথা জানানো হয়।এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি যে—‘আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘কেউ ভাবতেও পারেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’ এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কিছু দেশের পূর্ণ সমর্থন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে