ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স সফরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স সফরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে মন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে