ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আবারও ১০০ ডলারের পথে তেলের দাম

আবারও ১০০ ডলারের পথে তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের পথে ছুটছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ছাড়িয়েছে। এর আগের দিনও ব্রেন্টের দাম ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৪৪ ডলার। এর আগে সোমবার বাজার বন্ধের সময় এর দাম ছিল ৮৮ ডলারের কিছু বেশি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক মাসের বেশি সময় পর আবারও হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে