ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় হামজার সঙ্গে প্রবাসী অন্য ফুটবলাররাও বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। অনুশীলনের ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ।তাই আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব, বেশি পয়েন্ট অর্জন করা।’
এরপরই আত্মবিশ্বাসের কথাটা স্পষ্ট ভাষায় জানিয়েছেন হামজা, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। এটি আমাদের জন্য শেখার একটি পথও।আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’
