ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আগামী পাঁচ বছরে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী পাঁচ বছরে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:
আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বেসরকারি বিনিয়োগ করতে পারে জাপান। এর মাধ্যমে দেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দুই দেশের বিশেষ অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ ‘বিগ-বি’কে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সফর উপলক্ষে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
লিখিত বক্তব্যে তিনি সফরের বিভিন্ন কর্মসূচি, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক এবং জাপানের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে