ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘আগস্টে মাথাচাড়া দিচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী’

‘আগস্টে মাথাচাড়া দিচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী’

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোথাও ব্যাগ যদি রেখে যায়, আমরা সতর্কতা হিসেবে সেগুলো দেখি। কেউ যদি কোনো ধ্বংসাত্মক কিছু করে, পরিকল্পনা থাকে, আমরা সবসময় সতর্ক থাকি। গতকাল যে ব্যাগ পাওয়া গেছে, সেগুলোতে কিছুই ছিল না। এরআগে একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে। সেটার বিষয়ে আমরা তদন্ত করছি। মতিঝিলেও পাওয়া গেছে, সেটাও আলাদা তদন্ত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা পরিসংখ্যান নিয়েছি, বিগত পাঁচ-ছয় মাসের এবং তার আগের। এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে দেখেছি। আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি। পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোম ডিসপোজাল ইউনিট আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, সেটা আমাদের এখনও বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে