ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » অবশেষে মারা গেল রেশমি

অবশেষে মারা গেল রেশমি

সংবাদদাতা,চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত সেই রেশমি আক্তার মারা গেছে। ৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল সে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ১১টার দিকে মায়ের জন্য পান আনতে যায় রেশমি আক্তার। ঘর থেকে বের হতে না হতেই গুলির শব্দ পান বাসিন্দারা। সেসময় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে চলছিল গোলাগুলি। একপর্যায়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছোড়া একটি বুলেট এসে পড়ে রেশমির চোখে। এতে রাস্তায় পড়ে যায় সে। গোলাগুলি বন্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া যাওয়া হয়। তখন রেশমির মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝরতে থাকে। জ্ঞানহীন অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে