ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অপ্রয়োজনীয় কেনাকাটা থামাতে ‘নো-বাই’ চ্যালেঞ্জ

অপ্রয়োজনীয় কেনাকাটা থামাতে ‘নো-বাই’ চ্যালেঞ্জ

জীবনযাপন ডেস্ক

অনলাইনে পছন্দের কোনো পোশাকে চোখ আটকে গেল। তার ওপর যদি থাকে বড় অঙ্কের ছাড়, তাহলে কেনার ইচ্ছা আরও বেড়ে যায়। কিন্তু কেনার আগে একবার আলমারির দিকে তাকালেই হয়তো দেখা যাবে, একই ধরনের পোশাক আগে থেকেই রয়েছে। প্রয়োজন না থাকলেও নতুন কিছু কেনার এই প্রবণতা অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।

শুধু পোশাক নয়, প্রসাধনী, জুতা, ব্যাগ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নানা পণ্যও মানুষ অনেক সময় প্রয়োজনের চেয়ে আকর্ষণের কারণে কিনে ফেলেন। কোনো পণ্য ভাইরাল হলেই সেটি নিজের সংগ্রহে রাখার ইচ্ছা তৈরি হয়। আবার অন্যের নতুন কিছু দেখেও নিজের জন্য একই ধরনের জিনিস কেনার আগ্রহ দেখা দিতে পারে।

কখনো ঘরের কিছু ছবি দেখে মনে হয়, অন্দরসজ্জায় পরিবর্তন আনা দরকার। আবার কারও নতুন ব্যাগ কিংবা কোনো জনপ্রিয় পণ্য দেখে মনে হয়, নিজের কাছেও এমন একটি থাকা উচিত। এভাবে ছোট ছোট কেনাকাটা একসময় অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দিতে পারে।

সমস্যা হলো, শখের বশে কেনা এসব পণ্যের অনেকগুলোই পরে নিয়মিত ব্যবহার করা হয় না। ফলে অর্থ খরচ হওয়ার পাশাপাশি ঘরেও জমতে থাকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস।

এই অভ্যাস নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে জনপ্রিয় হচ্ছে ‘নো-বাই চ্যালেঞ্জ’। নির্দিষ্ট একটি সময়ের জন্য প্রয়োজন ছাড়া কোনো নতুন পণ্য না কেনার সিদ্ধান্তই হলো এই চ্যালেঞ্জের মূল কথা। অর্থাৎ কেনার আগে নিজেকে প্রশ্ন করা—জিনিসটি সত্যিই দরকার, নাকি শুধু মুহূর্তের ইচ্ছা থেকেই কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?

এভাবে কিছুদিন অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকলে খরচ কমানোর পাশাপাশি নিজের কেনাকাটার অভ্যাস সম্পর্কেও সচেতন হওয়া সম্ভব।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে