ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » অনার্সের বাংলাসহ ৬টি বিষয় বাতিলের দাবিটি ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

অনার্সের বাংলাসহ ৬টি বিষয় বাতিলের দাবিটি ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাসহ অনার্স পর্যায়ে ৬টি বিষয় বাতিলের ব্যপারে ছড়িয়ে পড়া খবরটিকে ভিত্তিহীন বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‘শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।’ এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

তবে এমন খবর ছড়িয়ে পড়ার পরই দাবিটি ভিত্তিহীন বলেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে জানিয়েছেন, স্নাতক (সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

আজ ৯ জুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেছেন, ‘বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।’

জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি বরং এআই, সাইবার সিকিউরিটি ও প্রযুক্তিনির্ভর বিষয় শিক্ষায় অর্ন্তভুক্ত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সংস্কার পরিকল্পনায় স্নাতক (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো ঘোষণা বা প্রস্তাব দেওয়া হয়নি।

এধরনের বিষয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকারও পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে