ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘শহীদের রক্তের খ্যাপা নয়, চেতনার বাংলাদেশ’ গড়ার আহ্বান

‘শহীদের রক্তের খ্যাপা নয়, চেতনার বাংলাদেশ’ গড়ার আহ্বান

‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদদের স্মৃতি রক্ষা এবং জুলাইকে ঘিরে বিভিন্ন মহলের ‘ব্যবসা’ ও রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (৪ জুলাই ২০২৬) রাজধানীর শাহবাগে অবস্থিত সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন জুলাইকে নিজেদের প্রচার ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনের দাবি, জুলাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পদ নয়; এটি দেশের মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং গণআকাঙ্ক্ষার প্রতীক।

জুলাই মঞ্চের ভাষ্য অনুযায়ী, গণহত্যা, গুম, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের মধ্য দিয়ে যে আন্দোলনের জন্ম হয়েছিল, তার প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনটি অভিযোগ করে, বিভিন্ন মহল জুলাইয়ের নাম ব্যবহার করে রাজনৈতিক ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণহত্যার বিচার, ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রোধ এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জুলাই মঞ্চ দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জুলাইয়ের ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও সংগঠনটি অবস্থান নেবে বলে জানানো হয়।

মাসব্যাপী কর্মসূচি

সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

১১ জুলাই: রাষ্ট্রীয় পাঁচটি ব্যাংকে ‘ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার’ দাবিতে কর্মসূচি।
১১–১২ জুলাই: শহীদদের স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা প্রচার এবং সচেতনতামূলক কার্যক্রম।
১৩ জুলাই: ফ্যাসিবাদ উচ্ছেদ আন্দোলন, বিচার ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা সভা।
১৮ জুলাই: খুনি হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন।
২৮ জুলাই: ‘জুলাই গণহত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ স্মরণ ও বিশেষ কর্মসূচি।
৩১ জুলাই: জুলাই নিয়ে বিভিন্ন বিষয়ে সাংবাদিক, সম্মানিত প্রবাসী এবং নির্যাতিত মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মাননা।
১–৩ আগস্ট: জুলাই মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক ও আলোচনামূলক অনুষ্ঠান।
৩৬ জুলাই: জুলাই মঞ্চের পক্ষ থেকে বিজয় মিছিল।

সংগঠনটির আহ্বায়ক আশিকুর ইসলাম তালুকদার এবং সদস্য সচিব সাকিব হোসেন দেশের সব নাগরিককে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে শেষে বলা হয়, জুলাই মঞ্চ জুলাইকে ঘিরে কোনো ধরনের বাণিজ্য বা রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থানের চেতনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে