ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » একই দিনে একই স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

একই দিনে একই স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে।

পরিবারের পক্ষ থেকে যানানো হয়, গেল মঙ্গলবার সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল চার স্কুলছাত্রী। এরপর রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের।

এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করে ওই চার স্কুলছাত্রীর পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

নিখোঁজ ছাত্রীরা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা জানান, মঙ্গলবার ভোর ৬টার সময় চার জন মিলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপরে রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানতে পারি তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেছি। মেয়েগুলোকে আমরা ফেরত চাই।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসেছিল। বিষয়টি জানিয়ে তারা সাধারণ ডায়েরি করেছেন। আমরা স্কুলছাত্রীদের খোঁজ শুরু করেছি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে