এমবাপ্পে একেবারেই ফিট

স্পোর্টস ডেস্কঃ

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। কারণ তার রক্তাক্ত ভ্রু, ব্যথায় কুঁচকে যাওয়া মুখ দেখে রিয়াল মাদ্রিদের সমর্থরা দুশ্চিন্তায় ভুগছিল।
তবে তাঁদের জন্য আপাতত স্বস্তির খবর হলো, বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার লড়াইয়ের আগে এমবাপ্পে প্রায় ফিট। মিউনিখের বিমানে ওঠার আগে ফরাসি তারকার চোট নিয়ে যে মেঘ জমেছিল, তা অনেকটাই কেটে গেছে।
গত শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। লিগ টেবিলের লড়াইয়ে পয়েন্ট তো হারিয়েছেই, সঙ্গে এমবাপ্পের চোট নিয়ে এই দুশ্চিন্তা। ম্যাচের ৮৮ মিনিটে বক্সে ঢোকার সময় জিরোনা ডিফেন্ডার ভিতোর রেইসের কনুইয়ের আঘাতে চোট পান এমবাপ্পে। মাঠ ছাড়ার সময় তাঁর ডান ভ্রু বেয়ে রক্ত ঝরতে দেখে আঁতকে উঠেছিলেন রিয়াল সমর্থকেরা।
