ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, জবানবন্দি দিলেন রামিসার বাবা

আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, জবানবন্দি দিলেন রামিসার বাবা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এসময় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।
মঙ্গলবার (২ জুন) সকালে মামলায় অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।

ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে এ সাক্ষ্যগ্রহণ চলছে। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি এ সময় ন্যায়বিচারের দাবি জানান। এছাড়া, আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

 

এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।
মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী রয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে