ঢাকা
ঢাকা, রবিবার, ২৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারীর

ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারীর

ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারীর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপির নেতারা।

এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।

নাসির উদ্দিন পাটোয়ারীর দাবি, হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

এছাড়া হামলার সময় কয়েকটি মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বর্তমানে থানায় অবস্থান করছেন বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে দাবি করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছেন।

তবে এ ঘটনায় ছাত্রদল, যুবদল কিংবা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা হয়নি।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে