ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না:মির্জা ফখরুল

কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না:মির্জা ফখরুল

নবপ্রকাশ ডেস্ক:
কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী কোন চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর থাকতে হবে। যদি না হয়, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি সরকার করবে না বলেও অবহিত করেন।

মির্জা ফখরুল জানান, অন্যান্য দেশ এবং শক্তির ভ্রুকুটি উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ভারতের সাথে সু-সম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। দেশের স্বার্থ নষ্ট করবে, এমন চুক্তি করবে না বিএনপি সরকার।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফারাক্কা ইস্যুতে দল-ধর্ম-মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে