ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » থালাপতি বিজয়ের শপথ গ্রহণ মঞ্চে অভিনেত্রী তৃষা

থালাপতি বিজয়ের শপথ গ্রহণ মঞ্চে অভিনেত্রী তৃষা

নবপ্রকাশ ডেস্ক:
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেছিলেন। চিরাচরিত সাজে তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল।

অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় রইলাম।
বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে প্রায়ই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলে। বিজয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই আলোচনাকে বারবার উসকে দিয়েছে।

আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি তাই আলাদাভাবে সবার নজর কেড়েছে।
সূত্র : এনডিটিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে