ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফরাসী ঔপন্যাসিক আঁদ্রে মালরোর মৃত্যুবার্ষিকী পালন করবে ঢাবি

ফরাসী ঔপন্যাসিক আঁদ্রে মালরোর মৃত্যুবার্ষিকী পালন করবে ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার:

ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক মি. ফ্রাঁসোয়া চামব্রো আজ ২৯ এপ্রিল ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন|

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম-সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন| এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়|

প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক আঁদ্রে মালরোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আগামী নভেম্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাঁরা আলোচনা করেন|

উল্লেখ্য, আঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন দৃঢ় সমর্থক ছিলেন| সে সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন|

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে