ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে

পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে

কলকাতা সংবাদদাতা:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অতীতের সকল এর রেকর্ড ভেঙে গেছে।২০১১ সাল এবং ২০২১ সালের ভোটদানের হারকে ছাপিয়ে গিয়েছে ২০২৬ এর নির্বাচন। পশ্চিমবঙ্গে তো বটেই, বিধানসভা নির্বাচনের নিরিখে সারা দেশে এই পরিসংখ্যান বিরল। কেউ কেউ নজিরবিহীন বলেও দাবি করছেন।
নির্বাচন কমিশন বলছে,৯৩ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ১৫২টি আসনে ভোটদানের হার। শুক্রবার সকাল পর্যন্ত এই হিসাবই ইঙ্গিত দিচ্ছে। এ রাজ্যে তো বটেই, বিধানসভা নির্বাচনের নিরিখে সারা দেশে এই পরিসংখ্যান বিরল। কেউ কেউ ‘নজিরবিহীন’ বলেও দাবি করছেন। প্রথম দফার চূড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি। তবে ২০১১ সাল এবং ২০২১ সালের ভোটদানের হারকে ছাপিয়ে গিয়েছে ২০২৬ সাল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের সর্বোচ্চ হার এটাই। এর জন্য কমিশনের তরফে রাজ্যের মানুষকে ‘স্যালুট’ করেছেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে