ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জাপানে প্রধানমন্ত্রী ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

জাপানে প্রধানমন্ত্রী ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

নবপ্রকাশ ডেস্ক:

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বোয়িং উড়োজাহাজটির (ফ্লাইট বিজি-৩৭্য) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রী বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে রানওয়ের দিকে নেওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনি উড্ডয়ন বাতিল করেন এবং রানওয়ে থেকে বিমানটিকে নির্ধারিত পার্কিং বে-তে ফিরিয়ে আনেন।

ঘটনার পরপরই বিমানের নিজস্ব কারিগরি দলের প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। বিমান প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দক্ষ প্রতিনিধি দল উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে জানানো হয়েছে, উড়োজাহাজটিকে পুরোপুরি উড্ডয়নযোগ্য করতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। কারিগরি পরীক্ষা সফল হওয়া সাপেক্ষে পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করা হবে।

সাধারণত উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণ ও উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে গতি নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ত্রুটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দ্বিপাক্ষিক বৈঠক ও বিনিয়োগ বৃদ্ধিসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে